ভেনেজুয়েলার উপর মার্কিন সাম্রাজ্যবাদের আক্রমণের বিরুদ্ধে ৩রা জানুয়ারী মানবাধিকার সংগঠন সিপিডিআরএস হুগলি জেলা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচী সংগঠিত হয়। এদিন রিষড়া চারবাতি থেকে রিষড়া স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন সিপিডিআরএস হুগলি জেলা সম্পাদক তপন চৌধুরী। পাশাপাশি উপস্থিত ছিলেন সমীর সরকার সহ অন্যান্যরা।