মেদিনীপুর শহরে ৭-৮ই ফেব্রুয়ারি কেডি কলেজ অডিটরিয়ামে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পঞ্চম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা রাজ্য থেকে চার শতাধিক মানবাধিকার কর্মী সম্মেলনে যোগ দেন। সম্মেলন থেকে আইনজীবী শুভ্রাংশু চাকী সভাপতি, সৌম্য সেন কার্যকরী সভাপতি ও রাজকুমার বসাক সম্পাদক নির্বাচিত হয়েছেন হয়।"এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে শ্রীধর, বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাত ভদ্র,উপদেষ্টা সান্টু গুপ্ত। প্রতিনিধি অধিবেশনের শেষে নবনির্বাচিত কমিটির উদ্যেশ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী সান্টু গুপ্ত।