গত ৯ মার্চ মহেশতলার মোল্লার গেট এলাকায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় এক মহিলাকে পাশবিক নির্যাতনের ঘটনা ঘটে।মহিলাকে মারধরের সাথে শ্লীলতাহানির করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ১২ মার্চ মানবাধিকার সংগঠন সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তথ্যানুসন্ধানকারী দল নির্যাতিতার সাথে সাক্ষাৎ করেন। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের থেকেও তথ্য অনুসন্ধান করেন। ঘটনা স্থল পরিদর্শন করে সিপিডিআরএস ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পক্ষ থেকে মল্লারিকা দেব,মীনা পান্ডে, চন্দ্রভান পাল,পুলক দে ও সুজয় দাস মহেশতলা থানার পুলিশ আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করেন।