মানবাধিকার সংগঠন সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে উত্তরবঙ্গের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের দ্বিতীয় দফার সহায়তা কর্মসূচী।বুধবার ২৪ডিসেম্বর ২০২৫,দার্জিলিং জেলার নকশালবাড়ি-মাটিগাড়া ব্লকের রানানগর বস্তিতে ক্ষতিগ্রস্তদের হাতে সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক রাজকুমার বসাক শীতবস্ত্র তুলে দেন। পাশাপাশি কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিপিডিআরএস দার্জিলিং জেলার সদস্য তপন সরকার ।