Centre For Protection Of Democratic Rights & Secularism

Get Involved

Organizational News

অঙ্গীকারে কনভেনশন…

শনিবার ১৩ডিসেম্বর ২০২৫ , মানবাধিকার সংগঠন সিপিডিআর‌এস মহেশতলা বজবজ সাতগাছিয়া রিজিওনাল কমিটির পক্ষ থেকে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে পরিবেশ জীবন জীবিকা সমাজ সংস্কৃতি মনুষ্যত্ব ধর্মনিরপেক্ষতা রক্ষায় মানবাধিকার আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে প্রস্তাব উপস্থাপন ও আলোচনা হয়। কনভেনশনে প্রধান বক্তা সিপিডিআর‌এস পশ্চিমবঙ্গ রাজ্য কার্যকরী সভাপতি সৌম্য সেন বর্তমান সময়ে মানবাধিকার আন্দোলনের প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য রাখেন। কনভেনশন থেকে অমরনাথ ভট্টাচার্য সভাপতি, কার্যকরী সভানেত্রী মীনা পান্ডে, সহসভাপতি আইনজীবী মনোজ কুমার মন্ডল, সম্পাদক চন্দ্রভান পাল, যুগ্ম সম্পাদক সমীর কুমার দাস ও প্রভুনাথ রাম কে কোষাধ্যক্ষ করে ১৭ জনের সিপিডিআর‌এস মহেশতলা বজবজ সাতগাছিয়া রিজিওনাল কমিটি গঠিত হয়। পাশাপাশি ইআর‌সিসিএম‌ইউ , নব‌উন্মেষ সামাজিক স্বেচ্ছাসেবী মঞ্চ, সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা শুভেচ্ছা বার্তা প্রদান করেন। এদিনের কনভেনশনে মোট ৩০জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।