Centre For Protection Of Democratic Rights & Secularism

Get Involved

Organizational News

মানবাধিকার সংগঠন সিপিডিআর‌এস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পঞ্চম রাজ্য সম্মেলনকে সামনে রেখে মেদিনীপুর শহরের প্রেস ক্লাবে সভা

আগামী ৭ এবং ৮ই ফেব্রুয়ারি, ২০২৬, মেদিনীপুর শহরের কেডি কলেজে মানবাধিকার সংগঠন সিপিডিআর‌এস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পঞ্চম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে । এই সম্মেলনকে সামনে রেখে ৪জানুয়ারি২০২৬, মেদিনীপুর শহরের প্রেস ক্লাবে এক সভা থেকে রাজ্য সম্মেলন উপলক্ষে প্রাক্তন হেলথ ইন্সপেক্টর মাননীয় শ্রী অজিত দাসকে সভাপতি অধ্যাপক মঙ্গল নায়ক সম্পাদক মানস কুমার রানাকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৪২ জনের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন সিপিডিআর‌এস পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক রাজকুমার বসাক এবং রাজ্য কার্যকরী সভাপতি সৌম্য সেন।