Centre For Protection Of Democratic Rights & Secularism

Get Involved

Organizational News

নাজিরাবাদ অগ্নিকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন

নরেন্দ্রপুরের নাজিরাবাদে বেসরকারী সংস্থার গুদামে অগ্নিকাণ্ড ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তথ্যানুসন্ধানে মানবাধিকার সংগঠন সিপিডিআর‌এস প্রতিনিধি দল। বৃহস্পতিবার ২৯জানুয়ারী দুপুরে সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের পাশাপাশি নিহতদের পরিজনদের সাথে সাক্ষাৎ করেন। অভিযোগ গুদামে বাইরে থেকে তালা বন্ধ রেখে ভেতরে কাজ চলছিলো।ফলে আগুন লাগলে তা নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যে সমস্যা হয়। এই কারণেই এত সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটছে। এদিন ঘটনা স্থল পরিদর্শনের পর পুলক দে , ডঃ রেশমা সিং,সুজয় দাস এবং নির্মল ঘোষের নেতৃত্বে চার সদস্যের সিপিডিআর‌এস ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় পুলিশ আধিকারিকের সাথে সাক্ষাৎ করেন ও স্মারকলিপি তুলে দেওয়া হয়।