Centre For Protection Of Democratic Rights & Secularism

Get Involved

Organizational News

রাজ্য সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে সাংবাদিক বৈঠক

আগামী ৭ ও ৮ ই ফেব্রুয়ারি, ধর্মনিরপেক্ষতার আধারে মানবাধিকার আন্দোলনকে শক্তিশালী করতে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পঞ্চম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে শহরের কে ডি কলেজে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে অধ্যাপক, আইনজীবী, ডাক্তার মানবাধিকার আন্দোলনের নেতৃত্ব সহ চার শতাধিক মানবাধিকার কর্মী সংগঠক শহরে উপস্থিত হবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক রাজকুমার বসাক বলেন "আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি, দেশে বর্তমানে যে সাংবিধানিক সংকট দেখা দিয়েছে সেই প্রেক্ষিতে, মানবাধিকার বিষয়ক সেমিনার, কর্মশালা, আলোচনা ও একাডেমিক সেশন অনুষ্ঠিত হবে। বিশেষ করে এসআইআরকে কেন্দ্র করে যে অসাংবিধানিক প্রক্রিয়া চলছে, আতঙ্কে নাগরিকদের মৃত্যু হচ্ছে, সমাজে ধর্মীয় বিভাজন তৈরি করা হচ্ছে,দেশের অভ্যন্তরে রাষ্ট্রের বিরুদ্ধে প্রশ্ন তুললেই মানবাধিকারকর্মী,পরিবেশ আন্দোলনেরকর্মী এবং নিরপরাধ নাগরিকদের উপরে দমন পীড়ন চালানো হচ্ছে সে সমস্ত বিষয়ও সম্মেলনে আলোচিত হবে।" তিনি আরও জানান এই সম্মেলনে উপস্থিত হবেন রাজ্যের মানবাধিকার আন্দোলনের পরিচিত মুখ সুজাত ভদ্র, অ্যাডভোকেট শুভ্রাংশু চাকী, সিপিডিআরএস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অধ্যাপক কে শ্রীধর, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব সংগঠনের উপদেষ্টা সান্টু গুপ্ত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সম্মেলনের সামগ্রিক কর্মসূচিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি শহরের নাগরিকদের কাছে আহ্বান জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভ্যর্থনা কমিটির সভাপতি অজিত দাস, শ্রী অরূপ পাল, নাট্য ব্যক্তিত্ব তপন সেনগুপ্ত,অধ্যাপক শ্রীদাম ঘোষ, আইনজীবী সমীর রায়, ডাক্তার প্রাণতোষ মাইতি, সমাজকর্মী ভবানী চক্রবর্তী ও কমিটির সম্পাদক অধ্যাপক মঙ্গল কুমার নায়ক সহ প্রমূখ ব্যক্তিবর্গ।